• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:৩৯ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

২৮ জুন ২০২৬ বিকাল ০৪:৫৬:৪৪

দোয়ারাবাজারে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে (১৮) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকরাম আলী (৩৫) নামে এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার আকরাম আলী একই ইউনিয়নের এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম তরুণীর ফুফু ফাতেমা বেগম এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। শনিবার বিকেলে অভিযুক্ত মোটরসাইকেল চালক আকরাম আলী ফাতেমা বেগমের কাছে একজন রোগী নিয়ে আসেন। চিকিৎসার কাজের জন্য ফাতেমা বেগম আকরাম আলীকে কলাপাতা নিয়ে আসতে বলেন। কলাপাতা আনতে যাওয়ার পথে আকরাম আলী দেখতে পান পাশে বসতঘরে ওই প্রতিবন্ধী তরুণী একাকী অবস্থান করছেন। এই সুযোগে আকরাম আলী ঘরে প্রবেশ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী তরুণী সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩







সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
২৮ জুন ২০২৬ বিকাল ০৪:১২:৪৩

Follow Us