• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৫:২৯ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৫

জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।

মামলার বিবরণে জানা গেছে, গৃহবধু সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়ার সুবাদে সেই স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয় হয় সাজেদার। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে যান। এসয় আসামিরা গৃহবধুর বাড়িতে এসে তার সাথে শারিরীক সম্পর্ক করতে চাইলে সে বাধা দেয়। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে সাজেদার মুখে কসটেপ লাগিয়ে হাত বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে পরীক্ষা দিয়ে এসে মেয়ে মেঝেতে তার মায়ের মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
চেন্নাইয়ের প্রধান কোচ হলেন জহির খান
২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১:১২





জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৫

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩