• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৩:৫৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:৫৯

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আত্মহত্যার চেষ্টা স্বামীর
স্বামীর হাতে স্ত্রী নিহতের ঘটনায় বাড়িতে স্বজনদের আহাজারি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে।

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে উর্মি আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজেও নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

২২ নভেম্বর রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ। এর আগে ২১ নভেম্বর শনিবার রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে সাটুরিয়া উপজেলার সজীব মিয়ার সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজীব বালিয়াখোড়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ও ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

স্থানীয়দের একটি অংশের দাবি, সজীবের জুয়া খেলার আসক্তি এবং স্ত্রীর পরকীয়ার সন্দেহের জেরে এই বিরোধ চরম আকার ধারণ করেছিল। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

নিহত উর্মির চাচাতো নানী খুশিমন (৬০) ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার সকালে উর্মিদের বাড়িতে তিনি বেড়াতে আসেন। রাতে একসাথে সবাই খাবার খান। পরে রাতে পাশের রুমে দুজনের ঝগড়াঝাঁটির শব্দ পান। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী উর্মিকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় উর্মির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের সামনেই নিজের গলায় অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।

স্থানীয়রা জানান, ঘটনার পর পর স্থানীয় লোকজন দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

নিহত উর্মির মা বিউটি বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পাশের একটি হাসপাতালে রান্নার কাজ করার কারণে বাইরে অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ঘাতক সজিবের দৃষ্টান্ত দাবি করেছেন তিনি।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮