রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় মোবাইলে অনলাইনে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগের মামলায় ফুফি ও ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুলাই শনিবার দুইজনকেই সাইবার সুরক্ষা আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- হারাগাছ থানাধীন রংপুর সিটির ৭নং ওয়ার্ডের বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়া এলাকার মজিবুল হকের মেয়ে মারিফা হক মিম মিমি (৩১) ও একই এলাকার মোজাহার আলীর ছেলে দুলাল মিয়া সাদ্দাম (৩৪)।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের কাছে তথ্য আসে বেনুঘাট এলাকায় কতিপয় ব্যক্তি নিজ বাড়িতে ঘরে বসে টাকার বিনিময়ে অনলাইনে মোবাইলে জুয়া খেলছে। যার ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে ওসির নির্দেশনায় বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়া এলাকার তিনিসহ পুলিশের টিম অভিযান চালিয়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার সময় হাতে নাতে মারিফা হক মিম মিমি ও তার প্রতিবেশী ভাতিজা দুলাল মিয়া সাদ্দামকে আটক করা হয়। এসময় মারিফার মোবাইল বিভিন্ন অনলাইন কেসিনো জুয়া খেলার সফট্ওয়্যার পাওয়া যায়।
এসআই রুহুল আমিন বলেন, আটক নারী নিজে অনলাইনে মোবাইলে জুয়া খেলে এবং পাশাপাশি এলাকার কিশোর-যুবকদের জুয়া খেলায় আসক্ত করতো। ওই নারী মোবাইলে কেসিনো জুয়া খেলে এবং বিকাশের মাধ্যমে অবৈধ ই-ট্রানজেকশন করতো। ওই নারী মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার বিভিন্ন সফট্ওয়্যার পাওয়া গিয়েছে। মোবাইল জব্দ করা হয়েছে। জব্দ মোবাইল ফরেন্সির জন্য পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অনলাইন জুয়া খেলা ও অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশকে জানিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহার বলেন, মোবাইলে অনলাইনে টাকার বিনিময়ে জুয়া খেলায় আটক নারীসহ দুইজনের নামে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় শনিবার থানায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় দুইজনকেই গ্রেফতার দেখিয়ে দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সাদ্দামের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available