• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৩:৩১ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

নাটোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৩:৩৬

নাটোরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে কন্টেইনারে তেল দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

৩১ মার্চ মঙ্গলবার রাতে লালপুর উপজেলার কদিমচিলাম এলাকার একটি তেল পাম্পে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

Ad
Ad

ভুক্তভোগী ওমর ফারুক জানান, কদিমচিলাম এলাকার সাদিয়া তেল পাম্পে সকল মোটর সাইকেলে ১০০ টাকার করে তেল দেয়া হচ্ছিল। এরই মধ্যে তিনটি ৫০ লিটারের কন্টেনারে তেল দেওয়া হচ্ছিল। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী তাকে বাধা দেন এবং গালাগাল করেন।

Ad

তার অভিযোগ, এরপর পুলিশের উপস্থিতিতেই ৫-৬ জন তাকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

অভিযুক্ত আব্দুল বারী হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু ভিডিও ধারণ করতে নিষেধ করেছিলেন। পরে অন্যরা উত্তেজিত হয়ে মারধর করেছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭




প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬







Follow Us