• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪২:০৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হত্যা মামলার তদন্তে বিএনপি নেতা আটক, মুক্তির দাবিতে বিক্ষোভ

১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১৬

মানিকগঞ্জে হত্যা মামলার তদন্তে বিএনপি নেতা আটক, মুক্তির দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় যুবক সজীব (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের স্বার্থে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ১ জুন সোমবার তার সমর্থক ও এলাকাবাসী সদর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পুলিশ জানায়, নিহত সজীবের ছোট ভাই রাজীব বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট আসামির নাম উল্লেখ করা হয়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনার রাতে দুর্বৃত্তরা সজীবের বসতঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তবে হত্যার পেছনের উদ্দেশ্য বা কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আব্দুল আলিমকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকাল ১১টার দিকে তাঁর সমর্থক ও স্থানীয় কয়েকশ মানুষ মানিকগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। তারা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দেন এবং কিছু সময়ের জন্য থানা চত্বর ঘিরে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত কোনো অভিযোগ ছাড়াই তাঁকে হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, “সজীব হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে আব্দুল আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “মামলায় এখনো কোনো এজাহারভুক্ত আসামি নেই। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”

পুলিশ জানিয়েছে, নিহত সজীবের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা ছিল। এসব মামলার কোনো যোগসূত্র বর্তমান হত্যাকাণ্ডের সঙ্গে রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us