• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৩৯:৩৫ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

নাচোলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেফতার

১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০৮:৪৮

নাচোলে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

১৪ আগস্ট শুক্রবার রাতে উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন আব্দুল কাদের। ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আব্দুল কাদের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাইলকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৭:২৩


বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ মুখ
১৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৪৬:৪৪