• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৭:০২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি

১ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৩:২৪

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার শহরে সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিনা কারণে বাসার বাইরে পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। এ ক্ষেত্রে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে মা-বাবাকে খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

৩১ অক্টোবর শনিবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটিকে শুধু ওই ব্যক্তির একার দায় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবার, প্রতিবেশী ও সমাজপতিদেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তরুণ ও যুবকদের প্রতি নজর রাখতে হবে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

তিনি বলেন, আশপাশে যৌতুকের জন্য কোনো নারী নির্যাতনের শিকার হলে প্রতিবাদ করতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর আর দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে।

কক্সবাজারে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সামাজিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:৫১