• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫১:৫৪ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরে পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে বসতবাড়ীর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টা করে ওছমান গনি (৫১) নামের এক ব্যক্তি। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওছমান গনিকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ অক্টোবর সোমবার তাকে ধর্ষণ চেষ্টা আইনের ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে ১১ অক্টোবর রোববার দিবাগত গভীর রাতে মামলায় অভিযুক্ত আসামি ওছমান গনিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতার আসামি ওছমান গনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ সরদারপাড়ার মৃত হযরত আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায় , উপজেলার হারাগাছ ইউনিয়নের ভিকটিম শিশু মেয়েটির পিতা-মাতা ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করেন। আর এক বছরের ছোট ভাইকে নিয়ে শিশু মেয়েটি তার দাদীর কাছে থাকেন। গত ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিশু মেয়েটি বাড়ি বাহিরে খেলাধুলা করছিল। এ সময় মেয়েটিকে একা পেয়ে তাকে পেয়ার দেওয়ার লোভ দেখিয়ে নিজ বসতবাড়ির ঘরে নিয়ে যায় ওছমান গনি। সেখানে শিশু মেয়েটির পড়নের পায়জামা খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ওছমান গণি। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে ওছমান গণি পালিয়ে যায়। জানতে পেরে মেয়েটির পিতা-মাতা গত ৯ অক্টোবর ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন এবং মেয়ের কাছে বিস্তারিত শুনেন। পরে এ ব্যাপারে রোববার দিবাগত রাতে মেয়েটির পিতা বাদী হয়ে ওছমান গনিকে আসামি করে ধর্ষণ আইনের ধারায় অভিযোগ দায়ের করেন।

কাউনিয়া থান পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয় এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ওছমান গনিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী
প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:০৭




রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯