• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৩৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে বালুবাহী নৌকা চালানোর সময় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে নৌকায় থাকা অন্য মাঝিমাল্লারা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৫

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০০:০৬

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬