• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০১:২১ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১ জুলাই ২০২৬ দুপুর ০২:০২:৫৫

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাছ শিকার ও মৎস্যসম্পদ ধ্বংস রোধে কাঁচামাটিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৩০ জুন মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এতে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহায়তা প্রদান করেন।

অভিযান চলাকালে কাঁচামাটিয়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তিনটি খরা জাল ও পাঁচটি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। জব্দ এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরবর্তীতে জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খরা জাল ও চায়না দুয়ারী জাল অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচিত, কারণ এগুলো ব্যবহার করলে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা দীর্ঘমেয়াদে নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে ফেলে। সরকার এসব জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, নদী ও খাল-বিলে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থেকে টেকসই মৎস্য আহরণে সচেতন হতে হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কিন্তু কিছু অসাধু জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, অবৈধ জাল ব্যবহার বন্ধ করা গেলে নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩






Follow Us