পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার বাদুরা বাজার এলাকায় কার্টুনের ভেতর থেকে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ জুন সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার আমখোলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টুন পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে কার্টুনটি খুলে এর ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পায়। এরপরে স্থানীয়রা গলাচিপা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।
স্থানীয়দের ধারণা, অতিগোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে যেতে পারে যে কেউ।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং এ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available