ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ সীমান্ত দিয়ে দেশে আনা হয়েছে।
১ মার্চ রোববার রাত সাড় ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা।


জোয়াহেরুল ইসলাম (৭২) টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রাতে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় তার মরদেহ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং মরদেহবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান বলেন, শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন। কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
তিনি আরো বলেন, তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মাল্টিঅর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা স্বজনদেরকে জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available