শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে মাদারীপুরে শিবচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা শুরু হয়। দিবসটি উপলক্ষে প্রশাসন, বিএনপি ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ও সমাজের নানা শ্রেণি পেশা মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র্যালী ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান দিবস উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয় সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে শহীদ মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহাসিক হাতির বাগান মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ডিভিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইড কর্তৃক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণের অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে। এরপর কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available