মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে নিখোঁজের খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় আলমগীর দালাল নিখোঁজ হন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available