জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ জুন সোমবার রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে নিজের প্রজেক্ট দেখতে এসে রাস্তার কোনায় একটি পরিত্যক্ত লাগেজ দেখতে পান। লাগেজের কাছাকাছি যেতেই চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র পচা দুর্গন্ধ। মুহূর্তেই খবর জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং সঠিক পরিচয় উদঘাটন না হওয়া পর্যন্ত অজ্ঞাতনামা হিসেবে মামলা প্রক্রিয়াধীন থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available