• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৭:৪৮ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বাসর ঘরে নববধূকে রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন বর

৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১২:৫০

জামালপুরে বাসর ঘরে নববধূকে রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন বর
নববধূ। ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের রাতেই নববধূকে বাসর ঘরে রেখে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে বরের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এমন ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোপালপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবপ্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে হেলেঞ্চা গ্রামের এক নারীর আগে বিয়ের কথা হয়েছিল। তবে পরে ওই নারী অন্য এক প্রবাসীকে বিয়ে করেন। তখন হতাশ হয়ে তিনি বিদেশে চলে যান।

আরও পড়ুন

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পরবর্তী সময়ে বিদেশ থেকে ফিরে নাজমুল অন্য মেয়েকে বিয়ে করেন। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাসর রাতেই নতুন স্ত্রীকে ঘরে রেখে আগের প্রেমিকার সঙ্গে পালিয়ে যান তিনি। ওই নারী বর্তমানে এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।

বরের এমন কাণ্ডে হতবাক দুই পরিবার। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার নববধূর পরিবার এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ