• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৪:১৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

যুবলীগের মিছিল থেকে আটজনকে ধরে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা

২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩২:১০

যুবলীগের মিছিল থেকে আটজনকে ধরে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের মিছিল থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

২৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন রয়েছেন। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

খাগড়াছড়ি-রাঙামাটিতে ভোর থেকে চলছে অবরোধ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেন। পরে মিছিলকারীরা শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, মিছিলটি থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিয়ের ১৯ দিনের মাথায় নববধূকে নিয়ে পালালেন ‘পাতানো মামা’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯



এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭