• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১১:০১:১৬ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার মিরপুরে সংঘর্ষের জেরে উত্তেজনা, সাঁড়াশি অভিযানে আটক ২১

১৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৫:৪২

কুষ্টিয়ার মিরপুরে সংঘর্ষের জেরে উত্তেজনা, সাঁড়াশি অভিযানে আটক ২১

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

১৬ এপ্রিয় বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে বিএনপির কর্মী আক্তার আলী গুরুতর আহত হন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, তাকে প্রতিপক্ষের হামলায় হাতুড়ি ও রামদা দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

Ad

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে আবারও বুরাপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার বিকেলে প্রশাসন, ডিবি পুলিশ (কুষ্টিয়া) এবং মিরপুর থানা পুলিশ যৌথভাবে এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রামদা ও হাতুড়ি উদ্ধার করা হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us