• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:২৫:০৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার

২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৯:২৯

জামালপুর সীমান্তে ফেনসিডিল ও ভারতীয় গরু উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি।

১৯ অক্টোবর সোমবার দিবাগত রাতে সীমান্তের পৃথক দুটি এলাকায় এই অভিযান পরিচালনা করে জামালপুর ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বাংলা বাজার বিওপির সদস্যরা ১০৬৫ নম্বর সীমান্তের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল। এদিকে, একই রাতে দাঁতভাঙা বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী আরেকটি অভিযান পরিচালনা করে। সীমান্তের কাউনিয়ারচর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি ভারতীয় গরু। তবে দুটি অভিযানের কোনোটিতেই চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:২৮



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১