• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৫:২৭ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

২৪ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:৫০

রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

এই অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে খাবার পানি উৎপাদন ও বিক্রি করায় ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করায় একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার ইসলাম জানান, এমন অভিযান চলমান থাকবে। জরিমানা করে প্রতিষ্ঠানগুলো কে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। নিয়ম না মানলে পরবর্তীতে কঠোর শাস্তি দেওয়া হবে, এমন কী প্রতিষ্ঠান সিলগালা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২