• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৬:০৪ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৩:৪৯

সাতক্ষীরায় টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় টিপা (পটকা) মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে মুদি ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৪ সেপ্টেম্বর সোমবার উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারের একজন মুদি দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বাজার থেকে টিপা মাছ কিনে বাড়িতে রান্না করে খান পরিবারের সদস্যরা। মাছ খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শরিফুজ্জামান শরীফ বলেন, বাজার থেকে পটকা মাছ কিনে এনে রান্না করে খাওয়ার পরই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছ খেলে বিষক্রিয়া হতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে আমরা মানুষকে নিরুৎসাহিত করি। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি শুনেছি। আমরা ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।

এদিকে আজহারুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮



হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩



মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯