জামালপুর প্রতিনিধি: জামালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মালেক সরিষাবাড়ি উপজেলার বয়রা এলাকার বাসিন্দা। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসায়ী ছিলেন।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আসে। তারপর নির্ধারিত সময় দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। সে সময় আব্দুল মালেক ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে আব্দুল মালেকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
এ বিষয় জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available