• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:২৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:৩৩

মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট: মহাসড়কে আগস্ট মাসেই প্রাণ ঝরেছে ৪৮১ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গেল আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮১ জন। আহত হয়েছেন ৬৬৪ জন। জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক গড় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ যাচ্ছে দুই চাকার অরক্ষিত যান মোটরসাইকেল ব্যবহারকারীদের। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন। যা জুলাইয়ের তুলনায় ১৫ ভাগ বেশি। সড়কে মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, সড়কে সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল আরোহীরা। এরপরই রয়েছে পথচারী। একই মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১০২ জন পথচারী, যা মোট নিহতের ২১ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হকের মতে, মহাসড়কে একই লেনে যখন স্বল্পগতির ভ্যান, রিকশা ও থ্রি-হুইলারের সঙ্গে উচ্চগতির ভারী যান এবং মোটরসাইকেল চলে, তখন তৈরি হয় সংঘর্ষের বড় ঝুঁকি।

দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং চালক-পথচারীসহ সব সড়ক ব্যবহারকারীর সচেতনতা। একই সঙ্গে সরকারের কার্যকর রাজনৈতিক সদিচ্ছা ও ধারাবাহিক বাস্তবায়ন; বলছেন বিশেষজ্ঞরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭


এবার ৬ গোলে হারল বাংলাদেশ
এবার ৬ গোলে হারল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:১৩


মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টেই ৪৮১ জনের প্রাণহানি
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:৩৩