কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অন্তত চার কোটি টাকা মূল্যের এসব মালামাল ধ্বংস করা হয়।
১৫ এপ্রিল বুধবার সকাল ১১টায় এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।


ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ওষুধ এবং আইএমই নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।

কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available