• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৪১:৩০ (01-May-2026)
  • - ৩৩° সে:

ফিলিং স্টেশনে অনিয়ম, আড়াই লাখ টাকা জরিমানা

১ মে ২০২৬ সকাল ১০:৩২:০৬

ফিলিং স্টেশনে অনিয়ম, আড়াই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

৩০ এপ্রিল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এসময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

Ad

ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য বলা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us