• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৫:০৮ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:১১

১৪ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

জয়পুরহাট প্রতিনিধি: স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ ১৪ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এ ফল অর্জন করেন তিনি।

রীতি উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মন্ডল বাবুর স্ত্রী। তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নেন।

২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন রীতি। পরের বছর তাঁর বিয়ে হয়। এরপর সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তার ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি তিনি। ২০২৪ সালে স্বামীর উৎসাহে এসএসসি পাসের প্রায় ১৪ বছর পর কলেজে ভর্তি হোন।

আরও পড়ুন

সিলেটে দৃষ্টিহীন মৌমিতা এইচএসসিতে পেলেন জিপিএ-৫

সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি প্রতিবেশীদের উপহাসও শুনতে হয়েছে। তবে কোনো কিছুতেি দমে না গিয়ে পড়াশোনা চালিয়ে যান। এ ক্ষেত্রে স্বামীর পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন তিনি।

রীতি খাতুন বলেন, স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে এই বয়সে পড়াশোনা করা সম্ভব হতো না। সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদেরও অবদান রয়েছে।

রীতি খাতুনের স্বামী আব্দুল আলিম মন্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার আগ্রহ দেখে তাকে কলেজে ভর্তি করিয়েছেন। তার ফলাফলে পরিবারের সবাই খুশি।

আরও পড়ুন

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত, সনদ ও চেক বিতরণ

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির এমন ফলাফল প্রশংসনীয়। তার অধ্যবসায় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরিমানার কবলে শ্রীলংকা
জরিমানার কবলে শ্রীলংকা
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০:৫৭


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮