• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৬:৪০ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত পলাতক

২৭ জুলাই ২০২৬ দুপুর ০২:৫০:৪৭

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত পলাতক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২৬ জুলাই শনিবার মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনী এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় সে ওই শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুর ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। পরে তাকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেয়। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ধর্ষণ চেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ওই শিক্ষার্থীর মা স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:১৩



জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
২৭ জুলাই ২০২৬ দুপুর ০২:১১:২৮


Follow Us