পাবনা প্রতিনিধি: পাবনায় এসআরবি’র যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলন সরদার (৪০) কে গ্রেফতার করেছে।
২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বালিরটেক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলন সরদার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে।
এসআরবি ১২, সিপিসি-২ পাবনা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে গোসলখানায় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন মিলন সরদার। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগও রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যা সাঁথিয়া থানার মামলা নং-৩, জিআর নং-১৭৭।
পরবর্তীতে গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available