• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৪৫:৩৩ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:১৬

নোয়াখালীতে ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের জন্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলার সকল উপজেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।

Ad
Ad

সমাবেশে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নির্বাচনের দিন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার ফাস্ট লাইন হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী এবং ৪ জন নারী সদস্য থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ২ জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করবেন এবং প্রতি ঘণ্টায় জেলার রিটার্নিং কর্মকর্তাকে আপডেট প্রদান করবেন।

আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us