• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৮:২৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে তরুণের রহস্যজনক মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৬:৪৮

জামালপুরে তরুণের রহস্যজনক মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ওই মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, সবুজ আলম একজন মাদকাসক্ত ছিল। সে মাদকের জন্য প্রায়ই তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে ছটফট করতে করতে মারা যায় সে। পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজ আলমকে মৃত দেখতে পায়। রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ নিজ বাড়ি থেকে সবুজের মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, সবুজ আলমের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:১৪


ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২


হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩