জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হওয়া পরিবারগুলোর মুখে কিছুটা হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সরকার।
২৫ জুলাই শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ৪৩টি পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। সরকারি এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available