• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৪৭:০৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের হাতে ট্রেইনার লাঞ্ছিত

৯ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:২৭

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের হাতে ট্রেইনার লাঞ্ছিত
“উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান”

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের হাতে অফিসের ট্রেইনার লুনা বেগমকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

৮ মার্চ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের ট্রেইনার লুনা বেগম বলেন, ‘নারী দিবস উপলক্ষে সকালে শতাধিক আগত নারীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উঠতেছিলাম। কিন্তু একটু দেরি হওয়ায় উপর থেকে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নেমে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মাথার পিছনে ধরে ধাক্কা দেন তিনি।’ প্রতিনিয়ত অফিসে লাঞ্ছিতের ঘটনা ঘটে কিন্তু চাকরির ভয়ে কেউ মুখ খুলে না। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

Ad

অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম বলেন, ‘ডিডি স্যার অফিসের সবার সাথে খারাপ আচরণ করেন।’ আয়া সালমা বেগম বলেন, ‘গত কয়েকদিন আগে আমাকে লাথি মারছে।’

তবে অভিযোগ অস্বীকার করেন বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কে এম ওয়াহিদুজ্জামান।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ বলেন, ‘ভুক্তভোগী মহিলারা আমার কাছে আসছিলেন, বিষয়টি শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us