• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৩:২৭ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনের নজরদারি

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৫:১৩

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনের নজরদারি
গোপালগঞ্জে বিজিবির টহল। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা দায়িত্ব পালন করছেন।

১৮ নভেম্বর বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

পিরোজপুরে বাসে অগ্নিসংযোগ, ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার

এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, সদস্যদের দেহে সংযুক্ত ক্যামেরা এবং বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সংগ্রহ করা সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭