জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন দ্বাদশ শ্রেণির ছাত্র মহর আলী ও তার ভাতিজা দশম শ্রেণির স্বপন মিয়া। বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর একটি পাটক্ষেতে ফেলে রাখা হয় মরদেহ। ঘটনার তিন দিন পর উদ্ধার হয় ক্ষতবিক্ষত মরদেহ দুটি।
দীর্ঘ এক দশকের তদন্ত ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে ঘোষণা হলো বহুল প্রতীক্ষিত সেই মামলার রায়। রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক।
সজনরা জানান, দীর্ঘ ১০ বছর পর আমরা ন্যায়বিচার পেয়েছি। আমাদের কলিজার টুকরা দুই সন্তানকে যেভাবে কুপিয়ে মারা হয়েছে, আজ তার বিচার হলো। আমরা এখন এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।
এদিকে আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। ন্যায়বিচারের আশায় তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বিবাদীর আইনজীবীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available