• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৮:১৬ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার: ৩টি মোটরসাইকেল উদ্ধার

১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০২

চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার: ৩টি মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর ও শিবগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর থানায় সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

গ্রেফতাররা হলেন- শিবগঞ্জে হাউসনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের জালাল উদ্দিনের সোহেল রানা (২৩), একই এলাকার সইফুলের ছেলে আসিফ (২২), তারাপুর মুন্নাপাড়ার আলমের ছেলে মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়ার রফিকুল ইসলামের ছেলে ইমন রেজা (২৬) ও কয়লার দিয়াড় (শ্যামপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আশিক(২২)।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,  ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে সদর মডেল থানার এসআই জাহিদ হাসান ও এসআই শাকিল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ সালাম, সোহেল ও আসিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে। এ সময় আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। কোনো কোনো ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করে। তাদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,  সদর সার্কেল ইয়াসির আরাফাত ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:২৭




বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৭