• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪৮:০৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় ডিজিটাল ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৩:৩৪

নেত্রকোণায় ডিজিটাল ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণা জেলায় জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চালু হলো ‘ডিজিটাল ফুয়েল কার্ড’।

১৩ এপ্রিল সোমবার থেকে এ কার্যক্রমের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের কার্ড সংগ্রহ সম্পন্ন করতে হবে।

Ad
Ad

জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এ ডিজিটাল সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Ad

নতুন এই ‘ফুয়েল কার্ড অটোমেশন সিস্টেম’-এর মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারী যানবাহন বা ব্যবহারকারীই কেবল একবারে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে আবার তেল সংগ্রহ করার জন্য মাইলেজের প্রমাণ দেখাতে হবে। এতে জ্বালানি বিতরণে অনিয়ম, অপচয় ও চুরি প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানানো হয়। প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সংরক্ষিত থাকবে এবং কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিলের পর থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিজিটাল ফুয়েল কার্ড অটোমেশনের জন্য যানবাহন ব্যবহারকারীকে গাড়ির বৈধ রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ডের কপি, ছবি ও রক্তের গ্রুপের তথ্য দিয়ে আবেদন করতে হবে। fuelcardnetrokona.com এই ওয়েবসাইটে আবেদন করতে হবে ১৮ তারিখের মধ্যে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৪:৫৮




সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি
সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি
১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:৩৫



Follow Us