• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৮:৩১ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে বিদেশি মদ ও ইজিবাইকসহ গ্রেফতার-১

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:০০

দোয়ারাবাজারে বিদেশি মদ ও ইজিবাইকসহ গ্রেফতার-১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) অভিযানে ২০ বোতল রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি ইজিবাইকসহ মো. খোকন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

১১ অক্টোবর রোববার রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার ‘তছিমের ডালা ব্রিজ’ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোকন মিয়া ছাতক থানার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।

এসআরবি-৯ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তছিমের ডালা ব্রিজ এলাকায় অভিযান চালায় এসআরবি-৯, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। এসআরবির উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ইজিবাইকে রাখা দুইটি পাটের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ (রয়্যাল স্ট্যাগ) উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার খোকন মিয়া জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

‍তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এমন অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯




দিল্লিতে রেড অ্যালার্ট জারি
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
১২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৩:১৯