রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যান ঘাঁটা সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় দাদার সঙ্গে গোসল করতে গিয়ে মোছা. মোসকান (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
১৬ মে শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার।


জানা গেছে, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো. মুছার মেয়ে মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে দাদার অজান্তে শিশুটি নদীর গভীর পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে শিশুটিকে পাশে না দেখে তার দাদা ধারণা করেন, সে হয়তো বাড়িতে ফিরে গেছে। পরে বাড়িতে খোঁজ না পেয়ে আবার নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available