• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:০৮ (13-May-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৩৪

টাঙ্গাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

১৩ মে বুধবার উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে ঘটেছে ঘটনাটি।

Ad
Ad

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বসতঘরের দরজা বন্ধ পেয়ে ভেঙ্গে ঘরে ঢুকে রাশেদার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। রাশেদার পরিবারের অভিযোগ স্বামী লিটন মিয়া একজন মাদক বিক্রেতা ও সেবক প্রতিনিয়তই স্ত্রীর সঙ্গে সে ঝগড়া বিবাদ এবং মারধর করতো। ঘটনার আগের রাতেও সে স্ত্রীকে নানা ভাবে নির্যাতন করেছে।

Ad

দেলদুয়ার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লিটন মিয়াকে আটক করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্ব অটিজম সচেতনতা দিবস
বিশ্ব অটিজম সচেতনতা দিবস
১৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৪


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
১৩ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৬



Follow Us