• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৬:৪০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

৩১ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:০৯

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

জামালপুর প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জামালপুরে চরম বিপর্যয়। জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এর মধ্যে মেলান্দহের একটি কলেজ টানা দুই বছর ধরে একজন পরীক্ষার্থীকেও পাস করাতে পারেনি।

৩১ অক্টোবর শনিবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে এমন হতাশাজনক চিত্র। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

বোর্ড সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করতে পারেননি একজনও। সবচেয়ে নাজুক পরিস্থিতি মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত এসএম শিখা মুখলেছুর রহমান কলেজের। এবার এই প্রতিষ্ঠানটি থেকে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার মোট চারজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। শুধু এবারই নয়, গত বছরও এই কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেন। ফলে টানা দুই বছর ধরে প্রতিষ্ঠানটির পাসের সূচক শূন্য। তালিকায় থাকা অপর দুটি প্রতিষ্ঠান হলো মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ। এই দুই প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৫ জন এবং ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ভোটের অনিয়ম ও হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

কেন এই চরম বিপর্যয়, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় ও অভিভাবকেরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য, আমরা সেগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। কেন এমন বিপর্যয় ঘটলো তা নিবিড়ভাবে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩