• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৯:১৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:১৫

মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটের সাধারণ যাত্রীরা।

আন্দোলনের প্রভাবে সারা দেশের পোশাক খাতে বড় ধরনের ধস নেমেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের প্রধান পাঁচটি শিল্পাঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি পোশাক কারখানার মধ্যে ১ হাজার ৪৫৫টি চালু ছিল। তবে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মুখে বাকি ৬৭৯টি কারখানায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পরিসংখ্যান অনুযায়ী, মিরপুর এলাকার ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানার কাজ বন্ধ করে বেরিয়ে যান শ্রমিকেরা, যার কারণে কাজে যোগ দিতে পারেননি প্রায় ৫৩ হাজার ৮ ৪০ জন শ্রমিক। দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও এর ব্যাপক প্রভাব দেখা গেছে। গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অন্যদিকে সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে উৎপাদন থমকে দাঁড়ায়, যেখানে কাজ বন্ধ রাখেন প্রায় ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক। নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে রাজপথে নেমে আসেন। তবে ব্যতিক্রম ছিল চট্টগ্রাম অঞ্চল; সেখানকার ৩৪০টি কারখানার কোনোটিতেই কোনো ধরনের অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি এবং উৎপাদন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।

বিজিএমইএ জানিয়েছে, শ্রমিকেরা হঠাৎ কর্মস্থল ত্যাগ করায় কারখানাগুলোর সার্বিক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন ধরেই গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন ও সংঘর্ষ চালিয়ে আসছেন পোশাকশ্রমিকেরা।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
মুক্তির আগেই থমকে গেল শাকিবের ‘সোলজার’
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:২০


শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৩:৩৬

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৯
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪১:৫৪

মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:০২