নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ— এই তিনটি নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া ঢাকা মহানগরের ভেতরে থাকা সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
৫ এপ্রিল রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিটবিহীন আন্তঃজেলা বাস কাউন্টার স্থাপন ও পরিচালনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রী উঠানামা ও অবৈধ পার্কিংয়ের ফলে রাতেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায়, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ টার্মিনাল ছাড়া অন্য কোথাও এ ধরনের কার্যক্রম পরিচালনা বন্ধ করতে বলা হয়েছে। একইসঙ্গে মহানগরের বিভিন্ন স্থানে থাকা সব অবৈধ নাইট কোচ কাউন্টার সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অপসারণ বা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি আরও জানায়, নির্দেশনা অমান্য করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত করার মতো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available