• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৬:১৩ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

‘পাশের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৫:৫৮

‘পাশের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

ডেস্ক রিপোর্ট: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে ও ২৭ সেপ্টেম্বর রোববার সকালে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং ঘটনাটির সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য, ‘এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।’

শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির। ওই রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতে দেখা যায়।

ভিডিওতে স্টুডিওর ভাঙচুরের চিত্র দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে হামলা হয়েছিল...এই পুরো হামলায় আমাদের স্টুডিও ধ্বংস হয়ে গেছে।’

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩