• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৫৪:১৩ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

২ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৩:০৫

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট: শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

২ অক্টোবর শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ডিএসসিসি এবং সাংস্কৃতিক সংগঠন আমরা কুড়ির যৌথ উদ্যোগে আয়োজিত এক শিশু আনন্দমেলায় তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, শিশুদের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তাই তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমানে শিক্ষার হার বাড়লেও সমাজে উচ্ছৃঙ্খলতা ও অসহিষ্ণুতা বাড়ছে, যা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি।

প্রযুক্তির সঠিক ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মোবাইল ও প্রযুক্তির ইতিবাচক দিক থাকলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

আবদুস সালাম বলেন, নাচ, গান, চিত্রকলা ও খেলাধুলার মতো সৃজনশীল কার্যক্রম শিশুদের মাদক ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।

সামাজিক বন্ধন জোরদার করতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, শহরের একই ভবনে থেকেও মানুষ এখন একাকী; পারস্পরিক যোগাযোগের ঘাটতি দূর করতে যৌথ সামাজিক উদ্যোগ প্রয়োজন।

নগর পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এই নগর আমাদের সবার, তাই একে ভালোবাসতে হবে। বায়ু ও শব্দদূষণ কমাতে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে পুরান ঢাকাসহ দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃক্ষস্বল্পতা দূর করতে সবাইকে খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়া এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ির ফুলের টব, এসি বা ফ্রিজে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার অনুরোধ জানান।

শিশুদের সাংস্কৃতিক চর্চা বিকাশে সহায়তার আশ্বাস দিয়ে তিনি জানান, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জায়গার প্রয়োজন হলে ডিএসসিসির সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৮



আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫