• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:২৫ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, ৪৩৪ জনের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি বুপ্রেনরফিন ইঞ্জেকশন ও নগদ ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৯



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯





১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:০৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৩