• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:৪৮ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল

৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২৯

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর নৌ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট এলাকায় ধারণ করা ওই ভিডিওতে তাকে গানের সঙ্গে উদ্যম নাচতে এবং অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এএসআই আব্দুল মান্নান ঘাট এলাকায় গানের সঙ্গে নাচছেন এবং বিভিন্ন বিষয়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন। এ সময় পারিবারিক বিরোধ ও স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়েও তাকে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দাবি করেন এবং উপস্থিত লোকজনের সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন।

ঘাটের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও টাকা ফেলে দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, পারিবারিক সমস্যার কারণে এএসআই আব্দুল মান্নান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি প্রায় ২০ দিন আগে সদর নৌ থানায় যোগ দিয়েছেন। ঘটনার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

মাদক সেবনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। তিনি মানসিকভাবে অসুস্থ। তবে মদ পান করে এমন আচরণ করেছেন কি না, তা তদন্ত শেষে বলা সম্ভব হবে।’

ঘাটে ভাঙচুর ও চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তিনি কোনো ঘাটে ভাঙচুর করেছেন এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। আর পুলিশের চাকরিতেও তিনি এখনও আছেন। অসুস্থতার কারণে ভিডিওতে তিনি এসব উল্টাপাল্টা কথা বলেছেন।’

নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
ভূমি প্রশাসনে রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি
৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫৯



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৪
৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯