• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৫০:১৮ (02-May-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:৫৫

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ১১ তলার ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২ মে শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

Ad
Ad

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১ এ ও ১ বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Ad

এসআই আরও জানান, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি, আল-মোকাব্বর ১১তালা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পারি নিহত যুবক তার বাবার একটি স্কুল ছিল সেটি দেখাশোনা করতেন ওই যুবক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us