অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় সাতসকালেই ঝরল স্বস্তির বৃষ্টি। তবে ঘর থেকে বের হওয়া মানুষদের কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে।
১৭ মে রোববার সকাল পৌনে আটটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।


এদিকে, অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হয়। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে কাছাকাছি দোকান ও ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। যাদের সঙ্গে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

একজন বাসযাত্রী জানান, সকালে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছু ভোগান্তিতে পড়তে হয়েছে।
আরেক নারী কর্মজীবী বলেন, ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available