• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০৩:২৮ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:২৬

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর রোড এলাকার লেক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।

স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:২৬


বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:২৩

ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৫৫